বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন: সচল হচ্ছে সব প্রতিষ্ঠান

প্রথম সমাচার ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে সক্রিয় করার পরিকল্পনা করছে সরকার। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান যে, জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার কাঠামোর প্রতিটি স্তরে দ্রুত প্রতিনিধি নির্বাচন করা হবে। এক্ষেত্রে যেসকল সিটি কর্পোরেশনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে আগে ভোট গ্রহণ করা হবে। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে।

নির্বাচনগুলো দলীয় প্রতীকে হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেন যে, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওই অধিবেশনেই নির্ধারিত হবে সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বহাল থাকবে কি না।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...