সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস না হলে কোনো চুক্তি নয়: নেতানিয়াহু

প্রথম সমাচার ডেস্ক ০৯ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো চুক্তিই যথেষ্ট হবে না বলে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি কূটনৈতিক আলোচনার তীব্র বিরোধিতা করছে তেল আবিব। বরং জ্বালানি অবকাঠামোতে হামলাসহ সংঘাত আরও বিস্তৃত করার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা চলছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েল ক্রমেই আরও কঠোর অবস্থান নিচ্ছে। দেশটির নেতৃত্ব মনে করছে, শুধুমাত্র কূটনৈতিক সমঝোতা নয়, বরং ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি অকার্যকর করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। বিশেষ করে জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কা বৈশ্বিক তেলবাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...