রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

আবারও ব্যর্থ জয়-সাদমান

প্রথম সমাচার ডেস্ক ১১ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাট করলেও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান। প্রথম ইনিংসে জয় ৮ ও সাদমান ১৩ রান করে ফেরার পর ২য় ইনিংসে জয় ৫ ও সাদমান ১০ রান করে ফিরেছেন। স্বস্তির বিষয় দুই ইনিংসেই দলের বিপর্যয়ে হাল ধরেছেন অধিনায়ক শান্ত ও মোমিনুল।

মিরপুর টেস্টের ৩য় দিনে গতকাল ২৭ রানের লিড নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৩য় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৭ রান করলেও আজ ৪র্থ দিনে আব্বাস ও হাসানের বোলিং তোপে পরে ২৩ রানেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শান্ত ও মোমিনুলের ব্যাটে বিপর্যয় সামলে ২ উইকেট হারিয়ে ৭০ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। শান্ত ২৮ ও মোমিনুল ২১ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪১৩ রান করে। শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩ ও তাসকিন ২৮ রান করেন। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অভিষেকেই সেঞ্চুরী করেন আজান ওয়াইজ। ১০৩ রান করেন তিনি। এছাড়া আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ৬০ রান করেন। ইমাম উল হক ৪৫, আগা সালমান ৫৮ ও রিজোয়ান ৫৯ রান করেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ৫ উইকেট শিকার করেন। তাইজুল ২, তাসকিন ২ ও নাহিদ রানা ১ উইকেট শিকার করেন। এটি মিরাজের ১৪তম ৫ উইকেট শিকার।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...