USS Alaska নামের যুক্তরাষ্ট্রের একটি ওহাইও-শ্রেণির শক্তিশালী ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনকে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরের দিকে যেতে দেখা গেছে।
মার্কিন নৌবাহিনীর এই শ্রেণির সাবমেরিনগুলো দেশটির পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। সাবমেরিনটিতে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ২০টি ‘ট্রাইডেন্ট-২ ডি৫’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭ হাজার মাইলেরও বেশি বলে জানা গেছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ওহাইও-শ্রেণির সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার কেন্দ্রীয় উপাদান। এই সাবমেরিনগুলো মূলত পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার উদ্দেশ্যে পরিচালিত হয় এবং এতে প্রচলিত ধরনের অস্ত্র ব্যবস্থা থাকে না।
সূত্র: GOP Watch
