রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

বড় লিডের ভিত লাঞ্চে বাংলাদেশ

প্রথম সমাচার ডেস্ক ১১ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

 

মিরপুর টেস্টের ৪র্থ দিনের ১ম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ গড়ে ১২০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। মোমিনুল ৩৭ ও নাজমুল শান্ত ৩৪ রান নিয়ে অপরাজিত আছেন। এর আগে জয় ৫ ও সাদমান ১০ রান করে ফিরেছেন। পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলী।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪১৩ রান করে। শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩ ও তাসকিন ২৮ রান করেন। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অভিষেকেই সেঞ্চুরী করেন আজান ওয়াইজ। ১০৩ রান করেন তিনি। এছাড়া আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ৬০ রান করেন। ইমাম উল হক ৪৫, আগা সালমান ৫৮ ও রিজোয়ান ৫৯ রান করেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ৫ উইকেট শিকার করেন। তাইজুল ২, তাসকিন ২ ও নাহিদ রানা ১ উইকেট শিকার করেন। এটি মিরাজের ১৪তম ৫ উইকেট শিকার।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট জিততে হলে ৩০০ রানের মতো টার্গেট দাঁড় করাতে হবে। শান্ত ও মোমিনুলের ব্যাটে শক্ত ভিত গড়া টাইগারদের লক্ষ্য এখন ম্যাচ জয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...