রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

শিশু নির্যাতনের ঘটনায় ক্ষোভ, অভিযুক্ত কনটেন্ট নির্মাতাকে ঘিরে সমালোচনা

প্রথম সমাচার ডেস্ক ১১ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে এক নারী কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি তার ননদের যমজ শিশুদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের দৃশ্য ধারণ করে তা কনটেন্ট হিসেবে প্রচার করতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রথমদিকে অভিযুক্ত নারী ভিডিওগুলো নিজের নয় বলে দাবি করে সেগুলো “Collected” উল্লেখ করেছিলেন। তবে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে প্রতিবাদ শুরু হয়।

এ ঘটনায় সামাজিক সংগঠন WAB Foundation–এর একটি দল অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করে তার বাসায় যায় বলে জানা গেছে। স্থানীয়দের অনেকেই ওই ঘটনার নিন্দা জানিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত নারী প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে। তবে শিশুদের প্রতি এমন আচরণের ঘটনায় অনেকেই কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেন, শিশুদের নিয়ে সহিংস বা অপমানজনক কনটেন্ট কোনোভাবেই বিনোদনের অংশ হতে পারে না। শিশু অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও সচেতন ও কঠোর হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

শিশু নির্যাতন ও অনলাইন কনটেন্টের নামে সহিংস আচরণের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...