টি২০ বিশ্বকাপের সুপার এইটে আজ নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড মুখোমুখি হবে। ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে নিউজিল্যান্ড এক ম্যাচ জয় ও পরিত্যক্ত এক ম্যাচ মিলিয়ে ৩ পয়েন্ট পেলেও আজ জিততে না পারলে সেমি খেলা নাও হতে পারে তাদের।
নিউজিল্যান্ড আজ জিতলে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড চলে যাবে সেমিতে। পাকিস্তানের সেমির সম্ভাবনা শেষ হয়ে যাবে। অপরদিকে নিউজিল্যান্ড আজ হারলে পরবর্তীতে পাকিস্তান ও শ্রীলংকার ম্যাচে পাকিস্তান রানরেটের হিসেব মিলিয়ে জিততে পারলে বিদায় নেবে নিউজিল্যান্ড। পাকিস্তানের জন্য শ্রীলংকাকে হারানো কঠিন হবে না। তাই আজ নিউজিল্যান্ডকে জিততেই হবে সেমি খেলতে হলে।
দিনের একমাত্র ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৭.৩০ মিনিটে কলম্বোতে মাঠে গড়াবে।
এর আগে ইংল্যান্ডের পাশাপাশি সেমি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। সেই গ্রুপে উইন্ডিজ ও ভারতের ম্যাচ থেকে ২য় সেমিফাইনালিষ্ট নির্ধারণ হবে। আজকের ম্যাচ থেকেও ২ দল নির্ধারণ হয়ে যেতে পারে, সেটি কেবল নিউজিল্যান্ড জয়লাভ করলে।
