রোববার, ২৪ মে ২০২৬
Logo
×
নেত্রকোনার পূর্বধলায় বাবা ধর্ষ/ণ করেছে মেয়েকে!

কিশোরী মেয়েকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করল বাবা; গ্রেফতার

প্রথম সমাচার ডেস্ক ১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিশকাকুনিয়া ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী আশ্রায়ন প্রকল্প এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযুক্ত শফিকুল ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার  সকাল ১১টার দিকে খবর আসে যে ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এলাকায় এক কিশোরী তার পিতার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পূর্বধলা থানার একটি বিশেষ দল ভিকটিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া কিশোরী পুলিশকে জানায়, সে আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। প্রায় ৬ মাস আগে বাবার সাথে সে গ্রামের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার দুই-তিন দিনের মাথায় তার বাবা ভয়ভীতি দেখিয়ে তাকে প্রথম ধর্ষণ করে। এরপর থেকে নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করা হতো। দীর্ঘ ছয় মাস ধরে এই পাশবিক নির্যাতনের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, ভিকটিমকে হেফাজতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...