রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

মালয়েশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করল নরওয়ে, ক্ষুব্ধ আনোয়ার ইব্রাহিম

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ার সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে নরওয়ে। দেশটি জানিয়েছে, নতুন রপ্তানি নীতিমালার আওতায় অত্যন্ত সংবেদনশীল সামরিক সরঞ্জাম এখন থেকে শুধুমাত্র মিত্র রাষ্ট্রগুলোর কাছেই বিক্রি করা হবে। এর অংশ হিসেবেই মালয়েশিয়ার কাছে ‘নেভাল স্ট্রাইক মিসাইল’ (এনএসএম) সিস্টেম ও লঞ্চার সরবরাহের চুক্তি বাতিল করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মালয়েশিয়া। কারণ, চুক্তির প্রায় ৯৫ শতাংশ অর্থ আগেই পরিশোধ করা হয়েছিল বলে জানা গেছে। আকস্মিকভাবে চুক্তি বাতিল হওয়ায় এখন আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে কুয়ালালামপুর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নরওয়ের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “চুক্তি কোনো রঙিন কাগজের টুকরো নয় যে, ইচ্ছেমতো বাতাসে উড়িয়ে দেওয়া যাবে।”

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যে এমন সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সামরিক সহযোগিতায় প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...