বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

প্রথম সমাচার ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ১৮ বলে ৩২ রান করে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাক।

প্রথমে ব্যাট করে ১৫৯ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। শেফার্ড ৩৫ ও ফিলিপস ৩৯ রান করেন।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশরা শুরুতে বিপর্যয়ে পড়লেও শেষে ৩ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করে ৪ উইকেটের জয় তোলে নেয় ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের এই পরাজয়ের ফলে সেমিতে উঠার সম্ভাবনা টিকে রইলো পাকিস্তানের। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে রানরেটের হিসেবে মিলিয়ে জিতলেই সেমিতে চলে যাবে পাকিস্তান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...