রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

তাসিকন-মিরাজের বোলিং তোপে চাপে পাকিস্তান

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

 

সিলেট টেস্টে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। আজ ২য় দিন সকালে তাসকিন জোড়া উইকেট শিকার করে দুই ওপেনারকে ফেরানোর পর মিরাজ দুই উইকেট শিকার করে পাকিস্তানকে চেপে ধরেছেন।

লাঞ্চ ব্রেকের আগে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ পাকিস্তানের। বাবর আজম বাবর আজম ৩৭ ও আগা সালমান ৬ রান নিয়ে ব্যাট করছেন। তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ ভরসা হিসেবে লিটন দাস মিরাজ-শরিফুলদের নিয়ে লড়াই করে দূর্দান্ত শতক করেন। টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক করে ১২৬ রানে ফিরেন লিটন, তাইজুল ১৬ রান করেন, শরিফুল ১২ রানে অপরাজিত থাকেন। অলআউট হওয়ার আগে ২৭৮ রান করে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৩, খুররাম শেহজাদ ৪ ও হাসান আলী ২ উইকেট শিকার করেন।

গতকাল কোন উইকেট না হারিয়ে ২১ রান সংগ্রহের পর আজ ২য় দিনের ১ম সেশন শেষে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ পাকিস্তানের। বাংলাদেশের থেকে এখনো পিছিয়ে আছে ১৮২ রানে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...