রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

হোয়াইটওয়াশ এড়াতে পারবে কি পাকিস্তান

প্রথম সমাচার ডেস্ক ১৯ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

 

বাংলাদেশের বিপক্ষে টানা ৪র্থ টেস্ট ও ২ সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার শংকায় পাকিস্তান। চলতি সিলেট টেস্টে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। বিশাল লক্ষ্যে গতকাল ৩য় দিনে কোন রান না করে ২ ওভার ব্যাটিংয়ের পর আজ ৪র্থ দিনে ব্যাট করছে পাকিস্তান। কোন উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ২৫ রান। জয়ের জন্য আরো ৪১২ রান করতে হবে সফরকারীদের।

এর আগে সিলেটে ২য় টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ ভরসা হিসেবে লিটন দাস মিরাজ-শরিফুলদের নিয়ে লড়াই করে দূর্দান্ত শতক করেন। টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক করে ১২৬ রানে ফিরেন লিটন, তাইজুল ১৬ রান করেন, শরিফুল ১২ রানে অপরাজিত থাকেন। অলআউট হওয়ার আগে ২৭৮ রান করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৩, খুররাম শেহজাদ ৪ ও হাসান আলী ২ উইকেট শিকার করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুল নাহিদদের বোলিং তোপে পড়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে বাবর আজম ৬৮ রান করেন ও সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। ২টি করে উইকেট শিকার করেন মিরাজ ও তাসকিন।

৪৬ রানের লিড নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিকের ১৩৭, লিটনের ৬৯, জয়ের ৫২ ও মোমিনুলের ৩০ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৩৯০ রান করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রানের।

উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজে ইতিমধ্যে ১- ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...