বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
ম্যাচসেরা জিসান ও নাঈম হাসান

বিসিএলে তামিম-তাওহীদ-সাব্বিরের ইনিংসকে অম্লান করে জিসান-মোসাদ্দেকের জয়

প্রথম সমাচার ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বিসিএলের ৫ম ম্যাচে নর্থ জোনকে ২ উইকেটে হারিয়েছে সেন্ট্রাল জোন। ৯৬ বলে ১২৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ওপেনার জিসান আলম।
প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩২২ রানের বড় সংগ্রহ গড়ে নর্থ জোন। তানজিদ তামিম ৯২ বলে ৯২ রানের ইনিংস খেলেন। তাওহীদ হৃদয় ১১৩ বলে ১০২ ও সাব্বির রহমান ৪০ বলে ফিফটি করে শেষে ৫১ বলে ৫ ছয়ে ৭৩ রানের ইনিংস খেলেন। সেন্ট্রালের হয়ে ৪ উইকেট শিকার করেন আবু হায়দার রনি।
৩২৩ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামা সেন্ট্রালের হয়ে দারুণ ব্যাট করেন ওপেনার জিসান আলম। জিসান ৯৬ বলে ৫ ছয় ও ১৬ চারে ১২৭ রান করে ফিরলেও মাহফিজুল ৮১ বলে ৫৪, অংকন ৩৯ বলে ৩৯ ও মোসাদ্দেক সৈকত মাত্র ২৬ বলে ৫৪ রানের ইনিংস খেললে ৪৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান করে ২ উইকেটের জয় তুলে নেয় সেন্ট্রাল জোন।

টানা ২ ম্যাচে সুযোগ না পাওয়া জিসান আলম ও সাব্বির রহমান বাজিমাত করেছেন ব্যাট হাতে। সাব্বির বিপিএলে খেললেও জিসান রাজশাহীর হয়ে এক ম্যাচেও সুযোগ হয়নি একাদশে। অদম্য কাপে ২ ম্যাচ খেলে ভালো না করায় বিসিএলেও ২ ম্যাচ সুযোগ হয়নি। অবশেষে ৩য় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন হিসান।

দিনের অপর ম্যাচে সাউথ জোনকে ১ উইকেটে হারিয়েছে ইষ্ট জোন। সাউথের গড়া ১৮০ রানের জবাবে বিপর্যয়ে পড়েও দশ নাম্বারে নামা হাসান মাহমুদের ৪৫ বলে ৩৫ ও মুশফিক হাসানের ৩৫ বলে ৪ রানের সুবাদে ১০তম জুটিতে ৪০ রান করে ১ উইকেটের জয় তুলে নেয় ইষ্ট জোন। হাসান মাহমুদ বল হাতে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৩৫ রান করলেও ম্যাচসেরা হয়েছেন ২৭ বলে ২০ রান করার পর ৩ উইকেট শিকার করা নাঈম হাসান।

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...