টি২০ বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২১২ রানের বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান।
টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও সাহেবজাদা ফারহান উদ্বোধনী জুটিতে রেকর্ড ১৭৬ রান করেন। ফখর ৪২ বলে ৮৪ রান করে ফিরলেও ফারহান ৫৯ বলে শতক করে ৬০ বলে ১০০ রানেই ফিরেন।
শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২১২ রানে থামে পাকিস্তানের ইনিংস।
শ্রীলংকার হয়ে ৩ উইকেট শিকার করেন মাদুসকা ও ২ উইকেট শিকার করেন শানাকা।
এই ম্যাচে ৬৫ রানে জিতলেই নিউজিল্যান্ডকে হটিয়ে সেমি ফাইনালে উঠবে পাকিস্তান।
