শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ইসরায়েল ১৫ বছরের মধ্যে নিশ্চিহ্ন হবে: মোজতবা খামেনি

প্রথম সমাচার ডেস্ক ২৬ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে পুনরায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন-ইসরায়েল আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ১৫ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল তার অস্তিত্ব হারাবে। অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যাবে।

মঙ্গলবার (২৬ মে) পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, মুসলিম দেশগুলো এমন এক ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করছে, যেখানে আঞ্চলিক বাস্তবতা অপরিবর্তনীয়ভাবে বদলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব ক্রমাগত কমে আসছে। ঘড়ির কাটা আর পেছনে ঘুরবে না। এই অঞ্চলের দেশ ও জনগণ আর মার্কিন সামরিক ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না।

এক্স অ্যাকাউন্টে দেওয়া ফার্সি ভাষার বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলে আর ষড়যন্ত্র পরিচালনা কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের নিরাপদ আশ্রয় অবশিষ্ট থাকবে না এবং দেশটি প্রতিদিনই তার আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। আগামীর ভবিষ্যত মুসলিম উম্মাহর এবং নতুন ইসলামী সভ্যতার।

দখলদার ইসরায়েলকে হুমকি দিয়ে শাসনব্যবস্থাকে খামেনি ‘নড়বড়ে জায়নবাদী’ ও ‘ক্যানসারের টিউমার’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইসরায়েল তাদের অভিশপ্ত পতনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১৫ বছরে এর কোনো অস্তিত্ব থাকবে না।

প্রায় এক দশক আগে একই ভবিষ্যদ্বাণী করেছিলেন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার পিতার সেই বাণীই পুনর্ব্যক্ত করলেন মোজতবা খামেনি।

সূত্র: জেরুজালেম পোস্ট, ইরান ইন্টারন্যাশনাল

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...