বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

সেমির লড়াইয়ে মাঠে নামছে ভারত বনাম উইন্ডিজ

প্রথম সমাচার ডেস্ক ০১ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

 

টি২০ বিশ্বকাপের সুপার এইটের শেষ দিনের ২ খেলা মাঠে গড়াবে আজ। বিকেল ৩.৩০ মিনিটে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে। এই ম্যাচের কার্যত কোন গুরুত্ব নেই, কারন সাউথ আফ্রিকা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং জিম্বাবুয়ে বিদায় নিয়েছে।

দিনের ২য় ম্যাচে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত বনাম উইন্ডিজ। এটি এখন কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। জয়ী দল চলে যাবে সেমিফাইনালে, পরাজিত দল বিদায় নেবে বিশ্বকাপ থেকে।

ভারত স্বাগতিক এবং যথেষ্ট শক্তিশালী দল। অপরদিকে উইন্ডিজও সেরা পারফর্ম করছে। ভারত ব্যাটে বলে শক্তিশালী হলেও উইন্ডিজ ব্যাটিংয়ে শক্তিশালী, বোলিংয়ে পিছিয়ে থাকবে। এইরূপ অবস্থায় উইন্ডিজকে নিজেদের সেরা ক্রিকেট খেলা এবং ভারতকে বাজে খেলা ব্যতীত উইন্ডিজের জয় কঠিন হবে আজ।

উইন্ডিজ ২০১৬ সালে ভারতের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছে। এবারও তারা যথেষ্ট শক্তিশালী দল। অপরদিকে ভারতও বর্তমান চ্যাম্পিয়ন এবং নিজেদের মাটিতে খেলছে তারা। সেমিতে উঠার শেষ সুযোগ কাজে লাগাতে চাইবে নিঃসন্দেহে।

সেমিফাইনাল ও ফাইনালের আগে আরো একটি জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...