বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

প্রথম সমাচার ডেস্ক ০১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

আলজাজিরার সূত্রমতে: মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত, তবে ইরানের প্রেস টিভি দাবি করছে ৮ জন

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম-এর তথ্য অনুযায়ী, জেরুজালেম থেকে ৩০ কিমি (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নিহতের পাশাপাশি প্রায় ২০ জন আহত হয়েছেন।

মাগেন ডেভিড অ্যাডম-এর মুখপাত্র জাকি হেলার একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, “বেইত শেমেশে সরাসরি আঘাতের ফলে চারজন নিহত হয়েছেন।”

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে যে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল, মেডিকেল টিম এবং আহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে কাজ করছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...