সোমবার, ০১ জুন ২০২৬
Logo
×

মন্ত্রিসভায় পাঁচ নতুন মুখের সম্ভাবনা, মন্ত্রীত্ব হারাচ্ছেন রবিউল আলম!

প্রথম সমাচার ডেস্ক ০১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সরকারের মন্ত্রিসভায় নতুন করে পাঁচজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিষয়টি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আলোচনায় থাকা সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এছাড়া নোয়াখালী অঞ্চল থেকে আরও একজনকে মন্ত্রিসভায় নেওয়ার বিষয়েও বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্রগুলোর মতে, বর্তমানে যেসব মন্ত্রীর অধীনে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, তাদের দায়িত্বের চাপ কমাতে মন্ত্রণালয় পুনর্বিন্যাস করা হতে পারে। সে ক্ষেত্রে একজন মন্ত্রীর কাছে একটি মন্ত্রণালয় রেখে অতিরিক্ত দায়িত্ব নতুন সদস্যদের মধ্যে বণ্টন করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-এর দায়িত্বে থাকা শেখ রবিউল আলম-কে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও আলোচনা রয়েছে।

তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে সম্ভাব্য রদবদল ও নতুন নিয়োগের বিষয়গুলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...