টি২০ বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ ১ এ নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াই করে শেষে ৫ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। দল হারলেও তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা ব্যাট হাতে ৪৩ বলে ৭৩ রান করার পর বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন।
প্রথমে ব্যাট করতে নেমে রাজার ৪৩ বলে ৭৩ ও ক্লাইভ মাদান্দের ২৬ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। আফ্রিকার হয়ে করভিন বসচ ও মাফাখা ২টি করে উইকেট শিকার করেন।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার বোলিং তোপে পড়ে আফ্রিকা মাত্র ১৪ রানে ২ ও ৪৩ রানে ৩ উইকেট হারালেও রিকেলটনের ৩১, ব্রেভিস এর ৪২, মিলারের ২২, স্টাবসের ২১ ও লিন্ডের ২১ বলে ৩০ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে ১৫৪ রান করে ৫ উইকেটের জয় তুলে নেয় আফ্রিকা।
এই গ্রুপে উইন্ডিজ বনাম ভারতের মধ্যকার ম্যাচ থেকে ২য় সেমিফাইনালিষ্ট নির্ধারণ হবে। অপর গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সেমি নিশ্চিত করেছে।
