মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Logo
×

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে ২য় ওয়ানডেতে মাঠে নামছে পাকিস্তান

প্রথম সমাচার ডেস্ক ০২ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছিল পাকিস্তান। আরাফাত মিনহাজ ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে গুরিয়ে দেয়ার পর সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সাউথ আফ্রিকার পেস উইকেটে হবে বিধায় স্পিন উইকেট বানিয়ে অজিদের কাবু করায় উইকেট নিয়ে প্রশ্ন তোলছেন সমালোচকেরা। তবে পাকিস্তানের কোচ জানিয়েছেন আফ্রিকায় বিশ্বকাপ হলেও পেস বোলিংই শেষ কথা না।

পাকিস্তানের মতো বাংলাদেশও স্পিন উইকেট বানিয়ে অজিদের কাবু করতে চায় কিনা, সেই আলোচনাও চলছে বাংলাদেশে

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর আজ সিরিজের ৩য় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। লাহোরে ম্যাচ মাঠে গড়াবে বিকেল ৫.৩০ মিনিটে।

পাকিস্তান আজই সিরিজ নিশ্চিত করে ফেলতে চাইলেও অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে চাইবে। সিরিজ সমতা আনার লড়াই করবে শক্তিশালী অস্ট্রেলিয়া। পাকিস্তানের সিরিজ জয় নাকি অস্ট্রেলিয়ার সমতা, তাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...