বুধবার, ০৩ জুন ২০২৬
Logo
×
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী

খলিলুর রহমানকে অভিনন্দন জানালো প্রধানমন্ত্রীর

প্রথম সমাচার ডেস্ক ০৩ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা এবং কূটনৈতিক সক্ষমতার প্রতিফলন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ড. খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, সহযোগিতা ও বহুপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

নতুন দায়িত্ব পালনে খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে বাংলাদেশ আশা করে।এর আগে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।

নির্বাচনে অংশ নেওয়া ১৯০টি সদস্য রাষ্ট্রের মধ্যে তিনি ৯৯টি ভোট লাভ করেন। অপরদিকে আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১টি ভোট।

ড. খলিলুর রহমান আগামী অধিবেশনে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...