টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।
প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় সংগ্রহ গড়ে উইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন রোস্টন চেজ। ৩৭ রান করেন জোন হোল্ডার।
১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অভিষেক ও ইশানের উইকেট হারালেও স্যামসনের ৫০ বলে ৯৭ রানের সুবাদে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।
৫০ বলে ৪ ছয় ও ১২ চারে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্যানজু স্যামসন।
