টি২০ বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে গতকাল উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ৪র্থ দল হিসেবে সেমি ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। ভারতের সামনে উইন্ডিজ ১৯৬ রানের বড় লক্ষ্য দাঁড় করালেও স্যাঞ্জু স্যামসনের ৫০ বলে ৯৭ রানের সুবাদে ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত।
প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড মুখোমুখি হবে আগামী ৪ মার্চ কোলকাতার ইডেন গার্ডেনে। ০৫ মার্চ ভারত বনাম ইংল্যান্ড মুখোমুখি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
প্রথম সেমিফাইনাল থেকে ফাইনালে চলে যাবে সাউথ আফ্রিকা অথবা নিউজিল্যান্ড। ২য় সেমি ফাইনাল থেকে বাদ পড়বে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত অথবা ইংল্যান্ড। ফলে পূর্বে বিশ্বকাপ না জেতা আফ্রিকা বা নিউজিল্যান্ড ফাইনালে উঠবে বিধায় নতুন চ্যাম্পিয়ন দেখার সম্ভাবনা আছে টি২০ বিশ্বকাপে।
এর আগে ভারত ২ বার ও ইংল্যান্ড ২ বার টি২০ বিশ্বকাপ জিতেছে। কখনোই জিতেনি সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ভারত অথবা ইংল্যান্ডের সামনে ৩য় শিরোপা এবং সাইথ আফ্রিকা অথবা নিউজিল্যান্ডের সামনে প্রথম শিরোপা জয়ের হাতছানি এখন।
