শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

২য় ওয়ানডে একাদশ থেকে বাদ সাইফ হাসান

প্রথম সমাচার ডেস্ক ১১ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে সিরিজে ফেরার লক্ষ্যে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন, সাইফ হাসানের পরিবর্তে একাদশে এসেছেন সৌম্য সরকার। নিয়মিত সুযোগ পেয়েও পারফর্ম করতে না পারা সাইফের একাদশে জায়গা এখন নড়বরে হয়ে গেছে।

সিরিজের ১ম ম্যাচে বাংলাদেশ দল বৃষ্টি আইনে ৮৬ রানে জয়লাভ করে এগিয়ে আছে। সেই ম্যাচে ৭০ বলে ৮৬ রানের ইনিংসের পাশাপাশি ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন মোসাদ্দেক সৈকত, আজও মোসাদ্দেকের পারফর্ম দেখার অপেক্ষায় থাকবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ-
সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...