বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত:যা বললেন কিম

আন্তর্জাতিক ডেস্ক ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

উত্তর কোরিয়ার নেতা কিম জন উং ইরানকে সম্ভাব্য সামরিক সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সূত্রে আলোচনা চলছে। একটি বক্তব্যে তিনি বলেন, ইরান চাইলে এমন অস্ত্র দিতে প্রস্তুত আছেন, যার “একটিই যথেষ্ট” ইসরায়েলকে  ধ্বংস করতে।

তার এ মন্তব্যকে ঘিরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বক্তব্যটির প্রেক্ষাপট ও আনুষ্ঠানিক নিশ্চয়তা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশ পায়নি, বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত শক্ত অবস্থান জানানোর কূটনৈতিক বার্তা।

সম্প্রতি ইরান ও ইসরায়েল-এর মধ্যে উত্তেজনা বেড়েছে। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এমন মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া  দীর্ঘদিন ধরেই ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করে আসছে। ফলে তাদের যেকোনো সামরিক সহায়তার ইঙ্গিত আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ে। তবে এ ধরনের বক্তব্য বাস্তব পদক্ষেপে রূপ নেবে কি না, তা এখনো অনিশ্চিত।

কূটনৈতিক মহল বলছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বড় শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই উত্তেজনা প্রশমনে আলোচনাই একমাত্র কার্যকর পথ বলে মনে করছেন তারা।

সূত্র- Chinavtv

 

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...