বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
বিসিএল ফাইনাল

নর্থ জোনকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন

প্রথম সমাচার ডেস্ক ০৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএলের ওয়ানডে ভার্সনের ফাইনালে আজ ডে নাইট ম্যাচে নর্থ জোনকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল জোন। ৮৭ রানের ইনিংস খেলে ফাইনাল সেরা হয়েছেন সাইফ হাসান।

প্রথমে ব্যাট করতে নেমে ২৩৮ রানে অলআউট হয় নর্থ জোন। দলের হয়ে তাওহীদ হৃদয়ের ৯৬, নাজমুল শান্তর ৩৫, মেহরাজ হোসেন ২৮, সাব্বির ২৪ ও তানজিদ তামিম ২৩ রান করেন। সেন্ট্রালের বোলার রিপন মন্ডল ৪ উইকেট শিকার করেন। তাসকিন ও রাকিবুল ২টি করে উইকেট শিকার করেন।

২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইফ হাসানের ৮৭ ও নাঈম শেখের ৭৮ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান করে ৫ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয় সেন্ট্রাল জোন। ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...