বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ফাইনালের লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড

প্রথম সমাচার ডেস্ক ০৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ইডেন গার্ডেনে রাত ৭.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড।

সুপার এইটের দুই গ্রুপ থেকে সেমি নিশ্চিত করেছে দুই দল। সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলেও নিউজিল্যান্ডের ভাগ্য ঝুলে ছিলো পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচে। সেই ম্যাচে পাকিস্তান জয়লাভ করলেও সমীকরণ মিলাতে না পারায় কপাল খুলে যায় কিউইদের।

অপর সেমিফাইনালে খেলা ভারত বনাম ইংল্যান্ড দুই দলই ২বার করে টি২০ বিশ্বকাপ জিতেছে। বিপরীতে একবারও জিতেছি সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ফলে আজ জয়ী দলের সামনে থাকছে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি।

উল্লেখ্য, টি২০ ফরম্যাটে দুই দল ১৯ বার মুখোমুখি হয়েছে। সাউথ আফ্রিকার ১২ বার জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে ৭ বার। পরিসংখ্যানে সাউথ আফ্রিকা এগিয়ে থাকলেও ভারতের মাটিতে বিশ্বকাপের এই মঞ্চে দুই দলই সমান তালে লড়াই করবে জয়ের জন্য। শেষ পর্যন্ত জয় কার হয়, তাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...