বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
টি২০ বিশ্বকাপ

ভারত নাকি ইংল্যান্ড, কে হবে নিউজিল্যান্ডের সঙ্গী

প্রথম সমাচার ডেস্ক ০৫ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

টি২০ বিশ্বকাপের ২য় সেমিফাইনালে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

সুপার এইট থেকে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসলেও বাদ পরার শংকা থেকে শেষ পর্যন্ত উইন্ডিজকে হারিয়ে সেমিতে আসে স্বাগতিক ভারত।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভারতের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার মতোই শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারত ও দুই ইংল্যান্ড দুইবার করে টি২০ শিরোপা জয়লাভ করেছে। ৩য় শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য আজ মাঠে নামবে দুই দল। ভারত শিবিরে ইনজুরীর হানা, অভিষেক শর্মার খেলা হচ্ছে না আজ।

প্রথম সেমিফাইনালে গতকাল সাউথ আফ্রিকাকে ৪৩ বল হাতে রেখে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। জানসেনের ৫৫ রানের সুবাদে আফ্রিকার গড়া ১৬৯ রানের জবাবে ফিন অ্যালেনের রেকর্ড মাত্র ৩৩ বলে শতকে চড়ে ফাইনাল নিশ্চিত করে কিউইরা।

আজ বাংলাদেশ সময় রাত ৭.৩০ মিনিটে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে ভারত বনাম ইংল্যান্ড। কে হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গী, তা-ই এখন দেখার বিষয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...