সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

“তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি” প্রতিপাদ্যে জাতীয় যুবশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম সমাচার ডেস্ক ১৮ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

“সংগ্রাম থেকে সাফল্যে” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।

তারুণ্যের উদ্দীপনা, সাংগঠনিক শক্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ Nahid Islam।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

বক্তারা তরুণদের রাজনৈতিক সচেতনতা, জাতীয় ঐক্য এবং গণমুখী নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপিত হয় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...