রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

২১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘জেন-জি ইমপ্যাক্ট লিডার প্রোগ্রাম ২০২৬’

প্রথম সমাচার ডেস্ক ২০ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ক্লাবের প্রায় ১২০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে গতকাল As-Sunnah Foundation অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘জেন-জি ইমপ্যাক্ট লিডার প্রোগ্রাম ২০২৬’।

অনুষ্ঠানে তরুণদের নৈতিক নেতৃত্ব, আত্মউন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা তরুণদের সামনে নিজেদের ভাবনা তুলে ধরার পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় তরুণদের দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে নেতৃত্বের ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ অংশগ্রহণকারীদের সামনে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীরা As-Sunnah Foundation পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান, মসজিদ কমপ্লেক্স ও মাদরাসা পরিদর্শন করেন।

আয়োজকরা মনে করছেন, তরুণদের নেতৃত্বগুণ, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...