আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফ্রিকার দেশ আলজেরিয়া। ২৬ সদস্যের এই দলটির অধিনায়কত্ব করবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।
তবে এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিশেষ আকর্ষণ হচ্ছে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
স্প্যানিশ ক্লাব গ্রেনাডায় খেলা লুকা জিদান তিন গোলকিপারের একজন হিসেবে দলে জায়গা করে নিয়েছেন। ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেলা লুকা গত বছর থেকে তার পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলছেন। লুকা ও তার বাবা জিনেদিন জিদানের জন্ম ফ্রান্সে হলেও দাদা-দাদি আলজেরিয়ান।
আলজেরিয়ার বিশ্বকাপ দলে আরও জায়গা পেয়েছেন টটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেব। কোচ ভ্লাদিমির পেটকোভিচ বিশ্বকাপে রেখেছেন জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসে চোটের কারণে খেলতে না পারা হুসেম আউয়ার এবং আমিন গুইরিকেও।
সর্বশেষ দুই আসর মিস করা আলজেরিয়া এবার নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলবে। এবারের আসরে ‘জে’ গ্রুপে দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচে ১৬ জুন লিওনেল মেসিদের বিপক্ষে মাঠে নামবে আলজেরিয়া।
আলজেরিয়ার বিশ্বকাপ দল:
গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান
ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই
মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকিফরোয়ার্ড: মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।
