শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

২০২৬ বিশ্বকাপে ইরান দলের সঙ্গে ‘অন্যায় আচরণের’ অভিযোগ অধিনায়কের

প্রথম সমাচার ডেস্ক ২৮ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

২০২৬ ফিফা বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির অধিনায়ক। তিনি টুর্নামেন্টটিকে ইরানের জন্য “একটি বিপর্যয়কর বিশ্বকাপ” বলেও মন্তব্য করেছেন।

ইরানের অধিনায়ক দাবি করেন, বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা পক্ষ শুরু থেকেই প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, “এখানে প্রতিটি সমস্যার সমাধান করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের, কিন্তু শুরু থেকেই তারা তা করেনি।”

তিনি আরও অভিযোগ করেন, ইরান দলের অনেক সাপোর্ট স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। অথচ অন্যান্য অংশগ্রহণকারী দল পূর্ণাঙ্গ লজিস্টিক সহায়তা পেয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া ইরান দলের জন্য নির্ধারিত ভ্রমণ সূচিরও সমালোচনা করেন অধিনায়ক। তার মতে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বারবার যাতায়াত করতে হওয়ায় খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি, যা দলের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

ইরান অধিনায়কের এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...